দুর্গাপূজার নিরাপত্তায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সভা

দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ভার্চুয়াল সভা
দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ভার্চুয়াল সভা

ফেনী প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, ক্রাইম ও ডিএসবি) এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভার্চুয়ালি অংশ নেন।

এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে দপ্তরটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA