রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। বৃহস্পতিবার বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের মাঠে এ আয়োজন করা হয়।
ডা. মো. রহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জুলিয়াস জুয়েল, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাকবুলুর রহমান মানিক, সহ-সভাপতি মো. বদিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. হবিবর রহমান হবি, সাবেক সভাপতি মো. হান্নান সরকার এবং সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।
এ ছাড়া ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাসেল সরকার, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আনজুম নিশাত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে মাঠে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার এবং স্থানীয়দের বিনোদনের সুযোগ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA