ফেনীতে স্প্ল্যাডের উদ্বোধনে আসছেন তৌসিফ মাহবুব

ফ্যাশন ব্র্যান্ড স্প্ল্যাডের নতুন শাখার উদ্বোধনী আয়োজনের প্রচারচিত্রে অভিনেতা তৌসিফ মাহবুব।
ফ্যাশন ব্র্যান্ড স্প্ল্যাডের নতুন শাখার উদ্বোধনী আয়োজনের প্রচারচিত্রে অভিনেতা তৌসিফ মাহবুব।

মুক্তমন রিপোর্ট : ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এবার ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে যাচ্ছেন ফেনীতে। ফ্যাশন ব্র্যান্ড ‘স্প্ল্যাড’-এর নবম শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশ নিতে সেখানে উপস্থিত থাকবেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেনীতে নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তৌসিফ নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেতা লেখেন, ‘স্ক্রিনে দেখা তো অনেক হলো, এবার দেখা হবে একদম সামনাসামনি। স্প্ল্যাডের ৯ম ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিংয়ে থাকছেন তৌসিফ। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে চাইলে চলে আসুন ফেনীতে। দেখা হচ্ছে তো?’

পোস্টে তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ৩টায় ‘স্প্ল্যাড ফেনী ব্রাঞ্চ’-এর উদ্বোধনী আয়োজনে থাকবেন তিনি। এ সময় বিশেষ গিভঅ্যাওয়ে ও অফারের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন অভিনেতা।

তৌসিফের এ ঘোষণার পর ফেনীর স্থানীয় ভক্তদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

Muktomon/TA