মুক্তমন রিপোর্ট : ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। এ দাবিকে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দাও’।
যন্তরমন্তরে পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়ায় দলটির অন্য দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দুই দিন আগে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদেই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অভিজিৎ দ্বীপকে ও নেহা বোরা গত ১০ অক্টোবর যন্তরমন্তরে আন্দোলনের উদ্যোগ নিয়ে কথা বলেন। অভিজিতের দাবি, ওই দিন তরুণেরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলেও ব্যাপক পুলিশি উপস্থিতির কারণে তা সম্ভব হয়নি। আন্দোলনে যোগ দিতে যাওয়া অনেককে আটক করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আটক ব্যক্তিদের মধ্যে অভিজিৎ ও তাঁর সহযোগীরাও ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অভিজিৎ আরও দাবি করেন, ওই দিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছিল। তাঁর অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দিতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিজিৎ বলেন, দলীয় কর্মী ও দিল্লির তরুণেরা রাস্তায় আন্দোলন করছেন, কিন্তু তাঁদের আটক করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একজন নির্বাচন কমিশনারকে রক্ষার জন্য এত পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, সরকার নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
এদিকে নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিল্লিতে ককরোচ জনতা পার্টি ও অন্য তরুণদের আন্দোলন করতে না দেওয়ার প্রস্তুতি রয়েছে। কর্মসূচির ঘোষিত স্থান সেন্ট্রাল পার্ক ও যন্তরমন্তরে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হতে পারে।
সূত্র : ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া
Muktomon/TA