দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট বাঁচাতে আশাবাদী বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

মুক্তমন রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে এখনো ম্যাচ বাঁচানোর আশা দেখছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। চতুর্থ দিনের খেলা শেষে ৫৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ পাঁচ উইকেট হারালেও ভালো জুটি গড়তে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে বিশ্বাস তাঁর।

দিন শেষে হাসান বলেন, প্রথম ইনিংসে শুরুতে অল্প রান থেকে বাংলাদেশ ৪০০ পর্যন্ত পৌঁছেছিল। তাই দ্বিতীয় ইনিংসেও ভালো জুটি গড়ে বড় সংগ্রহ করার আশা করছেন তাঁরা।

দক্ষিণ আফ্রিকার লেজের দিকের ব্যাটারদের দ্রুত আউট করতে না পারায় প্রত্যাশার চেয়ে বেশি রান দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে হাসান বলেন, বোলাররা নির্দিষ্ট জায়গায় বল করার চেষ্টা করলেও প্রতিপক্ষের শেষ দিকের ব্যাটারদের ওপর যথেষ্ট চাপ তৈরি করা যায়নি।

দ্বিতীয় ইনিংসে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর ম্যাচ বাঁচানোই বাংলাদেশের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। হাসানের মতে, দুই-তিনটি ভালো জুটি গড়তে পারলে ম্যাচের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

বাংলাদেশের ফিল্ডিংয়ে ক্যাচ মিসের বিষয়টিও স্বীকার করেছেন এই পেসার। পাশাপাশি মেঘলা আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকার পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলে মনে করেন তিনি। এখন ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে ম্যাচে টিকে থাকার প্রত্যাশা তার।

Muktomon/TA