অরুণ কুমার সরকার : বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও পূজা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
সভায় বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোকন মণ্ডল, পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও সহকারী অধ্যাপক জহরলাল সরকার, মানব মজুমদার, সঞ্জীব বিশ্বাস এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক অনুপম সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চিতলমারী বাগেরহাট প্রতিনিধি
Muktomon/TA