ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন

মুক্তমন রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১ অক্টোবর ফেনী সফরকে ঘিরে বিভিন্ন ভেন্যুর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সফরসূচিভুক্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সংস্থার প্রস্তুতি ও সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ডিআইজি পরশুরামের মুহুরি নদী স্টিল ব্রিজ সংলগ্ন নির্ধারিত জনসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাড মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ ও ফুলগাজী ডাকবাংলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রস্তুতিমূলক কাজ সময়মতো শেষ করার ওপর গুরুত্ব দেন।

এ সময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করে নতুন করে ১ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

Muktomon/TA