দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচি
বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচি

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত দল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করে।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA