আজ ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক : পুরোনো ও লিকেজযুক্ত গ্যাস বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের কারণে আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে।

এ কারণে আজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।