ঈদের ছুটিতে দায়িত্বপালনকারী সংবাদকর্মীদের দ্বিগুণ বেতন প্রদানের আহবান

WhatsApp Image 2025-06-04 at 16.58.32_65e9a034
WhatsApp Image 2025-06-04 at 16.58.32_65e9a034

মুক্তমন ডেস্ক : ঈদের ছুটিতে দায়িত্বপালনকারী সংবাদ কর্মীদের দ্বিগুণ বেতন প্রদানের জন্য দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর আহবায়ক মো: মাহফুজুর রহমান ও সদস্য সচিব মো: মিয়া হোসেন।

বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী কাল ৫ জুন থেকে পবিত্র ঈদ উল আযহার ছুটি শুরু হচ্ছে। সরকারীভাবে আগামী ১৪ জুন পর্যন্ত দশদিনের ছুটি পালিত হবে। ছুটির দিনগুলোতে সবাই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন ও ঈদের আনন্দ ভাগাভাগি করলেও অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বেশকিছু সংবাদকর্মী দায়িত্ব পালন করবেন। তারা ঈদের ছুটি পালন না করে বিশেষ ব্যবস্থায় এসব গণমাধ্যমে দায়িত্ব পালন করে বড় ধরনের ত্যাগ ও দায়িত্বের পরিচয় দিচ্ছেন। তাই তাদের প্রতি সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটির দিনে দায়িত্বপালনকারী সংবাদকর্মীদের উক্ত দশদিনের বেতন দ্বিগুণ করে অগ্রিম প্রদান করা আবশ্যক।

শ্রম আইন অনুযায়ী পবিত্র ঈদের বোনস হিসেবে বেতনের সমপরিমাণ বোনাস এবং ঈদের ছুটিতে দায়িত্ব পালনের জন্য দ্বিগুণ বেতন অগ্রিম প্রদান করে দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দেয়ার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহবান জানাচ্ছি।