পর্যায়ক্রমে সব মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু এআই ‘অটো ফাইন সিস্টেম’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু এআই ‘অটো ফাইন সিস্টেম’

মুক্তমন রিপোর্ট : মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এই প্রযুক্তির সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে AI-ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।

যেসব অপরাধ শনাক্ত করবে AI ক্যামেরা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় AI ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে—

  1. নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড
  2. বিপজ্জনক ওভারটেকিং
  3. ট্রাফিক সাইন ও সিগন্যাল অমান্য
  4. উল্টোপথে গাড়ি চালানো
  5. অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন

স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা যাবে।

আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট তথ্য সরাসরি বিআরটিএর ডেটাবেজে পাঠানো হবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য জানানো হবে।

ঘরে বসেই দেওয়া যাবে জরিমানা

নতুন ব্যবস্থায় যানবাহনের মালিকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

একই যানবাহন বারবার আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

মহাসড়কে চাঁদাবাজি নিয়েও কঠোর বার্তা

স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের কোনো সদস্য—যে পক্ষ থেকেই চাঁদাবাজি করা হোক না কেন, সিসিটিভি ও AI ক্যামেরায় তা রেকর্ড থাকবে।

সাধারণ মানুষের সহযোগিতায় মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধ

মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সবিহীন থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো শৃঙ্খলার সঙ্গে সমন্বয়ের জন্য হাইওয়ে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন AI-ভিত্তিক ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।


মুক্তমন রিপোর্ট : মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করাদুর্ঘটনা কমানো এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ডকন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এই প্রযুক্তির সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে AI-ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে। যেসব অপরাধ শনাক্ত করবে AI ক্যামেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় AI ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে— নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড বিপজ্জনক ওভারটেকিং ট্রাফিক সাইন ও সিগন্যাল অমান্য উল্টোপথে গাড়ি চালানো অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা যাবে। আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট তথ্য সরাসরি বিআরটিএর ডেটাবেজে পাঠানো হবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য জানানো হবে। ঘরে বসেই দেওয়া যাবে জরিমানা নতুন ব্যবস্থায় যানবাহনের মালিকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। একই যানবাহন বারবার আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। মহাসড়কে চাঁদাবাজি নিয়েও কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেনমালিক পক্ষশ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের কোনো সদস্য—যে পক্ষ থেকেই চাঁদাবাজি করা হোক না কেনসিসিটিভি ও AI ক্যামেরায় তা রেকর্ড থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধ মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সবিহীন থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো শৃঙ্খলার সঙ্গে সমন্বয়ের জন্য হাইওয়ে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদবাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসনারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানাননতুন AI-ভিত্তিক ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে হাইওয়ে পুলিশবাংলাদেশ পুলিশপরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।