মুক্তমন প্রতিবেদক : তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এসেছে ইফাদ পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে ইফাদ পিলো চিপসের সৌজন্যে আয়োজিত ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন আর্জেন্টিনার সাবেক এই তারকা। তার উপস্থিতি ও বক্তব্য তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে।
রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট গ্রাউন্ডসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে ক্যানিজিয়াকে কাছ থেকে দেখতে ও তার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন টুর্নামেন্টে অংশ নেওয়া তরুণ ফুটবলাররা। বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত এই তারকার উপস্থিতি তাদের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার বিশেষ মুহূর্ত।
ঢাকার ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। ফাইনালে নৌবাহিনী কলেজ, ঢাকা ৩-০ গোলে বিআইটি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিআইটি স্কুল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ইফাদ মাল্টি প্রোডাক্টসের সিইও কাজী আরিফ জামান বলেন, তরুণদের অতিরিক্ত সময় মোবাইল ফোন ও স্ক্রিনে ব্যয় না করে মাঠে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শিক্ষা দেয়। তরুণদের জন্য এমন সুযোগ তৈরিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ক্যানিজিয়া অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে মানসম্মত কোচিং, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দেন আর্জেন্টিনার সাবেক এই তারকা। আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন এবং উচ্চতর প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ক্যানিজিয়ার বক্তব্যে বিশেষভাবে অনুপ্রাণিত হন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তাদের অনেকেরই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাসহ ইফাদ গ্রুপ, ফোর্টিস এফসি ও স্পোর্টামাজিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষক ও কর্মকর্তা, কোচ, অভিভাবক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফাদ পিলো চিপসের এ আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ফুটবলে নতুন প্রজন্মের আগ্রহ ও সম্ভাবনাকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।