নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর তাঁদের যোগদান সম্পন্ন হবে। পরদিন ২ অক্টোবর সংশ্লিষ্ট বিদ্যালয়ে পদায়ন করা হবে।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাঁদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
এতে আরও বলা হয়েছে, যোগদানের পর ২ অক্টোবর পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে নবনিযুক্ত শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।