যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসের পর উদ্ধার অভিযান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসের পর উদ্ধার অভিযান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন বরো এলাকায় তিনতলা একটি ভবন ধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন অগ্নিনির্বাপণ কর্মীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্কের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৩০ সালে নির্মিত ভবনটি পাশের একটি খননস্থলের দিকে ধসে পড়ে। এতে পাশের আরেকটি ভবনের এক পাশের দেয়ালও ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট।

ভবন ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ব্রুকলিনের কমিশনার আহমেদ তিগানি জানিয়েছেন, দুর্ঘটনার সময় নির্মাণশ্রমিকরা পাশের একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণের প্রস্তুতি হিসেবে মাটি খননের কাজ করছিলেন।

নিউইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

ভবন ধসে আটজনের মৃত্যু এবং অন্তত ১৭ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেয়র মামদানি। নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই বিপুল ক্ষতির শোক প্রকাশের ভাষা নেই।

সূত্র : এনডিটিভি

Muktomon/TA