বিমানবন্দরে সেন্টার পয়েন্টে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বিমানবন্দরে সেন্টার পয়েন্টে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে একটি শপিং মলের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ছয়তলা ওই শপিং মলের পাঁচতলায় থাকা একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।