মুক্তমন রিপোর্ট : মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলীর ঐতিহ্যবাহী ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি। এ সময় সম্পত্তিটির যথাযথ ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
রোববার (১ নভেম্বর) মন্ত্রী মুন কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তিটির ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। সম্পত্তিটির আয় বৃদ্ধি এবং এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং ট্রাস্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Muktomon/TA