সৌদির আকাশে ১১ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

 হুতিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
হুতিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের আকাশে হুতি বিদ্রোহীদের ছোড়া ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানান, রাজধানী রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসা ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত হানার আগেই ধ্বংস করা হয়।

জোটের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়াদ ও মদিনার আকাশে চারটি, রিয়াদের ওপর আরও একটি, পূর্বাঞ্চলীয় প্রদেশে চারটি এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে এসব হামলার পর মাটিতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগের দিন বুধবার সৌদি আরবের একটি তেল স্থাপনা এবং দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলা প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল রিয়াদ। একই দিনে সৌদি নেতৃত্বাধীন জোট আরও সাতটি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করে।

সূত্র : আনাদোলু

Muktomon/TA