মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, পতেঙ্গায় আটক ৫

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় জব্দ করা ৭০ টন সিমেন্ট ও কার্গো বোট।
চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় জব্দ করা ৭০ টন সিমেন্ট ও কার্গো বোট।

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ টন সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট ও কার্গো বোট এবং আটক পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Muktomon/TA