ফরিদপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন আনসার-ভিডিপি কর্মকর্তার

পাবনার ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
পাবনার ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

আরিফুল ইসলাম : শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দলনেতা মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।

পাবনা জেলা প্রতিনিধি

Muktomon/TA