আমরা মানুষ 

আমরা মানুষ 


তাছলিমা আক্তার মুক্তা

দেশটা আমার হিন্দু মুসলিম 
খ্রীষ্টান বৌদ্ধ মিলে , 
তবে কিসের ঝগড়াঝাটি  
     তাল থেকে তিলে  ? 

সবুজ শ্যামল মাটির বুকে 
  আমরা সবাই মানুষ , 
রক্তের হলি খেলছো কেন 
   হারিয়ে সকল হোশ ? 

সকলে আমরা সকলের তরে
প্রত্যেকেই মানব জাতি ? 
ক্ষমতার পালাবদলে তোমরা  
কেন করছে হাতাহাতি  ? 

একতায় শক্তি একতাই বল 
জেনেছি বাঙালির মুখে ! 
কাঁধে কাঁধ মিলিয়ে অতীতে  
কাটিয়েছি দিন সুখে  । 

তবে কেন হিংসের তোষামোদ 
  অশান্তি ভয়ালযুদ্ধ  ? 
মানুষ কেন মানুষের তরে 
  হয়েছে এতো ক্ষুব্ধ ? 
 
হাদিস কোরআনের কোথায়
আছে রক্তারক্তি কথা ?
মানুষ মোরা মানুষের জন্য 
   মানুষেই মানবতা  । 

নিভিয়ে দিয়ে হিংসার প্রদ্বীপ
   একতার পথে চলি  , 
বন্ধ করি উসকানি প্রচারণা 
মিথ্যা অপবাদের বুলি ।

Muktomon/TA