মুক্তমন রিপোর্ট : প্রাচীন ইতিহাসের একটি পরাজয়ের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। ইরানের কাছে পরাজয় ও অপমানের পুনরাবৃত্তি এড়াতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে। এক বার্তায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এসব মন্তব্য করেন মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
বার্তায় রেজায়ি বলেন, ইরানের কাছে পরাজয় ও অপমানের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এথেন্সে গিয়ে ‘সভ্যতার সংঘাত’ নিয়ে নতুন বয়ান তৈরির চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে তাঁদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে সাসানীয় সম্রাট প্রথম শাপুরের সামনে রোমান সম্রাটের নতিস্বীকারের ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন রেজায়ি। তাঁর মতে, অতীতের এই ঘটনা থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের শিক্ষা নেওয়া উচিত।
ইরানের এই কর্মকর্তা বলেন, যারা আলোচনায় ইতিহাসকে টেনে আনে তাদের ইতিহাসের পুনরাবৃত্তির জন্যও প্রস্তুত থাকতে হবে।’
রেজায়ির বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধের প্রেক্ষাপটে প্রাচীন ইতিহাসকে রাজনৈতিক বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ও অপমানের যে দাবি তিনি করেছেন, তা তাঁর নিজস্ব বক্তব্য এর পক্ষে প্রতিবেদনে স্বাধীন কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি।
Muktomon/TA