দিল্লিতে বিমান থেকে 'ককঠোর জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপসহ শীর্ষ নেতারা আটক

দিল্লিতে বিমান থেকে 'ককঠোর জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপসহ শীর্ষ নেতারা আটক

মুক্তমন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নাটকীয় অভিযানে বিমান থেকে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপ এবং শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। জন্তর মন্তরে পূর্বঘোষিত একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে রাজধানীজুড়ে নেওয়া কঠোর নিরাপত্তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

ভোটার তালিকায় বড় ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।

যেভাবে আটক করা হয় নেতাদের

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, পুলিশ সরাসরি বিমানের ভেতরে প্রবেশ করে সিজেপির শীর্ষ নেতাদের আটক করে। আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপ এই আটকের আইনি ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রশ্ন তুলছেন।

এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি জুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। জন্তর মন্তর ও আশপাশের এলাকায় কড়াকড়ি আরোপের পাশাপাশি ট্রাফিক ডাইভারশন এবং বিভিন্ন পয়েন্টে কড়া তল্লাশি চালানো হয়। পুলিশি এই কড়াকড়ির ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।