সাজেক পরিস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

সাজেক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সাজেক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মুক্তমন রিপোর্ট : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি।

Muktomon/TA