আট যুদ্ধ থামানোর দাবি, নোবেল না পাওয়ায় ট্রাম্পের ক্ষোভ

নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মুক্তমন রিপোর্ট : বিশ্বের আটটি যুদ্ধের অবসান ঘটানো, ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মতো সাফল্যের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব ভূমিকার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব দাবি করেন। তিনি জানান, ইতোমধ্যে আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন এবং আরও দুটি সংঘাতের সমাধানে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন।

পোস্টে ট্রাম্প ইসরায়েলের জীবিত ও মৃত জিম্মিদের ফিরিয়ে আনার কৃতিত্বও দাবি করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত জিম্মিকে মুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও নিজের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প দেশটিতে যুদ্ধে জয়ী হওয়া এবং সেখানকার শাসককে আটক করার দাবি করেন। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টিও নিজের সাফল্যের তালিকায় উল্লেখ করেন। ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এসব বক্তব্য তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দাবি প্রতিটি সংঘাতের অবসানে তাঁর ভূমিকা বা দাবিগুলোর পূর্ণতা সম্পর্কে প্রতিবেদনে স্বতন্ত্র যাচাইয়ের তথ্য নেই।

নিজের ভূমিকার কথা তুলে ধরে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, এত কিছু করার পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্র—কেউই এই পুরস্কার পাননি। পোস্টের শেষাংশে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, বাহ!

Muktomon/TA