ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান

 জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুব সংগঠক এন এম জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সংসদ সদস্য ডা. মাহাবুর রহমান লিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুব সংগঠক এন এম জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সংসদ সদস্য ডা. মাহাবুর রহমান লিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মকবুল হোসেন : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সফল যুব সংগঠক ও যুব উদ্যোক্তা হিসেবে এন এম জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১ নভেম্বর) ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

ত্রিশালের স্থানীয় সংস্থা সোস্যাল ইকোনমিক ভলান্টারি অ্যাসোসিয়েশনের (সেভা) প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এম এম জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুর রহমান লিটন এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।

এন এম জহিরুল ইসলাম একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তিনি ন্যাশনাল প্রেস সোসাইটির (এনপিএস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের ত্রিশাল উপজেলা শাখার সভাপতি।

তাঁর এ সম্মাননা অর্জনে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও প্রেসক্লাব সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA