মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পরাজিত হলেও তাঁকে মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়তে হবে না। তবে কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে আইন পাস ও নীতি বাস্তবায়নে বাধার মুখে পড়তে পারে তাঁর প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হবে।
এবারের নির্বাচনে অর্থনীতি, মূল্যস্ফীতি, জ্বালানি ও নিত্যপণ্যের দাম ভোটারদের প্রধান উদ্বেগ। অন্যদিকে ট্রাম্পের অভিবাসন ও শুল্কনীতিও নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
ডেমোক্র্যাটরা কংগ্রেসের কোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ পেলেও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত এবং আইন প্রণয়নে প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
তবে মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয় প্রেসিডেন্টের মেয়াদে কোনো পরিবর্তন আনে না। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ চার বছর। অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও সিনেটে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়া তাঁকে পদ থেকে অপসারণ করা যায় না।
সূত্র : বিবিসি, ইউএসভোট ফাউন্ডেশন
Muktomon/TA