ট্রাস্ট ব্যাংক ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের মধ্যে সমঝোতা চুক্তি

ট্রাস্ট ব্যাংক ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের মধ্যে সমঝোতা চুক্তি

মুক্তমন ডেস্ক : ট্রাস্ট ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মকর্তাদের বিশেষ সুবিধা দিতে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের বিভিন্ন সেবা গ্রহণে ২০ শতাংশ সার্ভিস চার্জ ছাড় পাবেন। পাশাপাশি, প্রি-পারচেজ ইন্সপেকশন (PPI) সেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন তারা।

এ ছাড়া, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তাদের জন্যও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসেন। অন্যদিকে, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মাছউদ করিম চৌধুরী।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।