মুক্তমন রিপোর্ট: পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বয়স বাড়লেও তার তারুণ্য ধরে রাখা চেহারা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
বিনোদন অঙ্গনে তারকারা দীর্ঘদিন আকর্ষণীয় উপস্থিতি ধরে রাখতে বিভিন্ন ধরনের রূপচর্চা, স্কিন ট্রিটমেন্ট কিংবা অন্যান্য প্রসাধনী পদ্ধতির সহায়তা নেন। কেউ এসব বিষয় প্রকাশ্যে জানান, আবার অনেকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাওয়াদ খানের কিছু নতুন ছবি ছড়িয়ে পড়ার পর তার পরিবর্তিত লুক নিয়ে শুরু হয়েছে আলোচনা। বর্তমানে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
জানা গেছে, সিনেমাটিতে ফাওয়াদকে সামরিক ও নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি নিজের পরিচিত লম্বা চুলের স্টাইল পরিবর্তন করে ছোট চুলে নতুন সাজে হাজির হয়েছেন।
তবে শুধু চুলের পরিবর্তন নয়, তার চেহারার কিছু সূক্ষ্ম পরিবর্তনও ভক্তদের নজর কেড়েছে। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও জল্পনা।