বংশালে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বংশালে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মো. তৌফিক ওরফে রাজা (৩৮)।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বংশাল থানাধীন রায়সাহেব বাজার বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট ডিউটির সময় তাকে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা গেছে, সন্দেহজনক অবস্থায় তৌফিককে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, তৌফিক একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বংশালসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।