সংসদ অধিবেশন ঘিরে বিরোধীদলীয় দলের বৈঠক

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদীয় দলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সভায় বিরোধীদলীয় চিফ হুইপ, হুইপসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অধিবেশনকে সামনে রেখে সংসদীয় কার্যক্রম ও দলের অবস্থান নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।