সূর্যবংশীর টি-টোয়েন্টি একাদশে সুযোগ নিয়ে যা বললেন আইয়ার

ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশীকে ঘিরে টি-টোয়েন্টি একাদশে সুযোগের আলোচনা
ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশীকে ঘিরে টি-টোয়েন্টি একাদশে সুযোগের আলোচনা

মুক্তমন রিপোর্ট : ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে আপাতত টি-টোয়েন্টি একাদশে সুযোগ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সূর্যবংশীর জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সূর্যবংশীর। এরপর জিম্বাবুয়ে সিরিজে খেলতে নেমে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। তবে এরপর ভারতের হয়ে আটটি ম্যাচে একাদশের বাইরে থাকতে হয়েছে এই তরুণ ক্রিকেটারকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সূর্যবংশীকে নিয়ে কথা বলেন আইয়ার। তিনি বলেন, প্রতিভাবান এই ক্রিকেটার যেন দলের ড্রেসিংরুমে স্বাচ্ছন্দ্যে থাকে, সেটি গুরুত্বপূর্ণ। বয়স কম হওয়ায় সামনে তাঁর অনেক সুযোগ রয়েছে বলেও মনে করেন ভারতীয় অধিনায়ক।

আইয়ারের ভাষায়, আপাতত সূর্যবংশীর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। কারণ, দলের ওপেনাররা ধারাবাহিকভাবে রান করছেন এবং ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এশিয়ান গেমসে সূর্যবংশীকে ওপেনিংয়ে সুযোগ দিতে সাঞ্জু স্যামসনকে তিন নম্বরে খেলিয়েছিল ভারত। আইয়ারের মতে, বিদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সূর্যবংশীকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তিনি বলেন, বিদেশের উইকেটে খেলার মাধ্যমে সূর্যবংশী বুঝতে পারছেন কীভাবে ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। ভবিষ্যতে একই ধরনের পরিবেশে খেলতে নামলে এই অভিজ্ঞতা তাঁকে সাহায্য করবে। পাশাপাশি, নতুন করে দলে আসা ক্রিকেটারদেরও নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারবেন তিনি।

Muktomon/TA