দিনাজপুরের বীরগঞ্জে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড

বীরগঞ্জে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে
বীরগঞ্জে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে পাঁচজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়ানন্দ গ্রামের মৃত বিজয় দাসের ছেলে অন্তর দাস, দলুয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছা. মিনারা, দেবীপুর গ্রামের আবেদ আলীর ছেলে রবিউল ইসলাম, আকবর আলীর ছেলে শাহিনুর ইসলাম এবং মৃত ইসাহাক শাহের ছেলে শহিদুল ইসলাম

জানা গেছে, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজনই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের যথাযথ পুলিশ এস্কোর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।