মুক্তমন রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (বিজনেস ফ্যাকাল্টি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
Muktomon/TA