দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে এসএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করছেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করছেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মুফিজুর রহমান নাহিদ : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

দুপুর ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে পরিদর্শনে যান। এ সময় তাঁকে শুভেচ্ছা জানান ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মুফিজুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি ফাঁড়ির সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা, পুলিশ সদস্যদের মেস এবং ব্যারাক ঘুরে দেখেন।

এ সময় তিনি ফাঁড়িতে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সতর্কতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA