বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মঞ্জু

বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করছেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করছেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন নতুন ফটকটির উদ্বোধন করেন তিনি।

মনজুরুল ইসলাম মঞ্জু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টু।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও ব্যবসায়ী রেজওয়ানুল ইসলাম রিজু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সহসভাপতি লাইসুর রহমান লিপু এবং উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

এ সময় প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী, নজরুল ইসলাম খান বুলুসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA