বিবিসির সিরিজে প্রধান চরিত্রে আলি ফজল

 অভিনেতা আলি ফজল, যিনি ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিত সিরিজে মুখ্য ভূমিকায় থাকছেন।
অভিনেতা আলি ফজল, যিনি ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিত সিরিজে মুখ্য ভূমিকায় থাকছেন।

মুক্তমন রিপোর্ট : বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) নতুন পাঁচ পর্বের সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আলি ফজল। ই এম ফস্টারের বিখ্যাত উপন্যাস ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য সিরিজে ডক্টর আজিজের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা। ১৯২০-এর দশকের ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে নির্মিত গল্পে উঠে আসবে জাতিগত বিদ্বেষ, সামাজিক বৈষম্য ও আইনি লড়াইয়ের নানা দিক। শুটিং হবে ভারতে।

এর আগে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলি ফজল। ‘মির্জাপুর’ সিরিজের মাধ্যমেও ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।

Muktomon/TA