জিটিএ সিরিজের পরিচিত মুখ ম্যানি পেরেজ, এবার লুসিয়া হয়ে আলোচনায়

 জিটিএ সিক্সের লুসিয়া চরিত্রের পাশে অভিনেত্রী ম্যানি এল. পেরেজ
জিটিএ সিক্সের লুসিয়া চরিত্রের পাশে অভিনেত্রী ম্যানি এল. পেরেজ

মুক্তমন রিপোর্ট : বহুল আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা জিটিএ সিক্সের অন্যতম প্রধান চরিত্র লুসিয়া ক্যামিনোসকে ঘিরে গেমারদের আগ্রহ তৈরি হয়েছে। চরিত্রটির কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ম্যানি এল. পেরেজ। গেমটি প্রকাশের পর তাঁর পরিচয় ও অভিনয়জীবন নিয়েও আলোচনা শুরু হয়েছে।

জিটিএ সিরিজে পেরেজের কাজের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’-এ ব্যাকগ্রাউন্ড কণ্ঠ দিয়েছেন তিনি। ‘গ্র্যান্ড থেফট অটো অনলাইন’-এ ব্ল্যাকজ্যাক ডিলারের চরিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী।

টেলিভিশনেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। মার্ভেলের সিরিজ ‘জেসিকা জোন্স’-এর পাশাপাশি ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ‘শিকাগো পিডি’ এবং ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’-এ অভিনয় করেছেন তিনি।

জিটিএ সিরিজের ইতিহাসে প্রথম নারী প্রধান চরিত্র লুসিয়া। চরিত্রটিতে কণ্ঠ দেওয়ার জন্য ২০২৬ সালের ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’-এ সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছেন পেরেজ।

গেমটির আরেক প্রধান চরিত্র জেসন ডুভালের কণ্ঠশিল্পীর নাম অবশ্য এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।

সূত্র : ইউএসএ টুডে

Muktomon/TA