বধূ সাজে অভিনেত্রীরা

বিয়ের সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও নুসরাত ইমরোজ তিশা
বিয়ের সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও নুসরাত ইমরোজ তিশা

মুক্তমন রিপোর্ট : বিয়ের সাজে একের পর এক ছবি প্রকাশ করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রীরা। বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও কেয়া পায়েলের বধূ সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে ভক্তদের। তবে হঠাৎ তাঁদের এমন সাজের পেছনে রয়েছে বিশেষ কারণ।

বুধবার (১৮ নভেম্বর) ফেসবুকে বিয়ের সাজে একগুচ্ছ ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। হালকা গোলাপি ও শ্যাম্পেন রঙের সিল্কের শাড়ি, সোনালি জরির কাজ ও ভারী গয়নায় তাঁকে দেখা যায় ঐতিহ্যবাহী বধূর সাজে।

একই দিনে লাল বেনারসি ও সোনালি গয়নায় ছবি প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। অন্যদিকে, লালচে-কমলা শাড়ি, ফুলের সাজ ও ঐতিহ্যবাহী গয়নায় বধূরূপে হাজির হন নুসরাত ইমরোজ তিশা।

 

এর আগে ডার্ক মেরুন লেহেঙ্গায় ফটোশুট করেন অভিনেত্রী কেয়া পায়েল। তাঁদের এসব ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

মূলত শীতের বিয়ের মৌসুম সামনে রেখে পোশাক, মেকআপ ও প্রসাধনী প্রতিষ্ঠানগুলো প্রচারণা বাড়ায়। এ ধরনের প্রচারণার অংশ হিসেবেই তারকাদের দিয়ে বিশেষ ফটোশুট করানো হয়। অভিনেত্রীদের সাম্প্রতিক বধূ সাজও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার অংশ।

উল্লেখ্য, চার অভিনেত্রীর মধ্যে কেয়া পায়েল এখনো অবিবাহিত। বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার, মেহজাবীনের জীবনসঙ্গী নির্মাতা আদনান আল রাজীব এবং নুসরাত তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

Muktomon/TA