রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা

মুক্তমন রিপোর্ট : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ডিসেম্বর ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা মোকাবিলায় করণীয় নিয়েও আলোচনা হতে পারে।

Muktomon/TA