ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শেনজেনে ট্রাম্প

 চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মুক্তমন রিপোর্ট : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ নভেম্বর) শেনজেন বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনে অংশ নিতে তিন রাষ্ট্রনেতাই শেনজেনে অবস্থান করছেন।

সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে তিন নেতা একসঙ্গে আলোচনায় বসেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাধারণত রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনা জানাতে শি জিনপিং বিমানবন্দরে যান না। ফলে ট্রাম্পকে স্বাগত জানাতে তার উপস্থিতিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বুধবার দিনের শুরুতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শি জিনপিংয়ের একান্ত সচিব কাই কি।

সূত্র : সিএনএন

Muktomon/TA