মুক্তমন রিপোর্ট : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের সঙ্গে বালিয়াকান্দিতেও এ কর্মসূচি শুরু হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিকউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব তালুকদার।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক এবং উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন হাসানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বালিয়াকান্দি উপজেলায় ১ হাজার ৭০৮ জন কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
Muktomon/TA