মুক্তমন রিপোর্ট : বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টায় কলেজের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম শরীফ উদ্দিন খান পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক ডা. শাহাদাত হোসেন তুহিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ট্রেইনি এফসিপিএস পার্ট-২ চিকিৎসক ডা. ফাতেমা হোসেন।
আলোচনা সভা শেষে কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম দিপু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং উপপরিচালক মো. জাকিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে হৃদ্রোগ বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
Muktomon/TA