দুর্নীতি বন্ধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হওয়ার আহ্বান

দুর্নীতি বন্ধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হওয়ার আহ্বান

মুক্তমন রিপোর্ট : দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজনৈতিক নেতৃত্ব নিজেরা দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ ব্যর্থ হবে বলেও সতর্ক করেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “দুর্নীতি বন্ধ করতে হলে তার প্রথম শর্ত হলো, যারা দুর্নীতি বন্ধের কথা বলছি, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নেওয়া শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকদের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা সহ্য করা হবে না। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত হলে সেটিও গ্রহণযোগ্য নয়।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA