সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই

সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সৌদি আরবে বন্দি বাংলাদেশিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। তাদের বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস খোঁজখবর রাখছে। পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়া এবং তাদের বিষয়ে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখতে সরকার কাজ করছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

Muktomon/TA