সৌদিতে হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, সৌদি আরবের সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গত মার্চ থেকে এ পর্যন্ত ১১ জন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহত অন্য বাংলাদেশিদের মরদেহও দ্রুত স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে যেসব বাংলাদেশি কর্মী কাজের সুযোগ হারিয়েছেন কিংবা যাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

Muktomon/TA