ঢাকায় ২০২৭ সালের সার্ক সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি

ঢাকায় ২০২৭ সালের সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা।
ঢাকায় ২০২৭ সালের সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা।

মুক্তমন রিপোর্ট : ২০২৭ সালে ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

এ ছাড়া পররাষ্ট্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় ২০২৭ সালে ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উৎসবটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

Muktomon/TA