বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘী আগামীকাল মুন্সিগঞ্জ শহরে যাচ্ছেন এক লাখ টাকার উপহার তুলে দিতে। দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড আয়োজিত বিশেষ ক্যাম্পেইন ‘আপনজন ডাবল লাখপতি’-এর লাখপতি বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেবেন তিনি।
জানা গেছে, ক্যাম্পেইনের লাখপতি বিজয়ী হয়েছেন মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়া এলাকার মজিবর রহমান সুপার মার্কেটের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মোঃ রাজন। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকা।
এ উপলক্ষে আগামী ২৩ আগস্ট ২০২৬, রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ায় অবস্থিত মজিবর রহমান সুপার মার্কেটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘী, যিনি বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেবেন।
রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ভোক্তা ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে আকর্ষণীয় ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আয়োজিত ‘আপনজন ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে একজন সৌভাগ্যবান বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা আশা করছেন, দীঘীর উপস্থিতি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।