ময়মনসিংহে বিজয়া দশমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

 ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি এলাকায় বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।
ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি এলাকায় বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

মকবুল হোসেন : শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর বিজয়া দশমী উপলক্ষে ময়মনসিংহ নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) নগরীর দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেন। বিজয়া দশমীর এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেয়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে দুর্গাবাড়ি এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান এবং আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA