লিমন আহমদ : প্রশাসনের হয়রানি বন্ধ এবং পাঁচ দফা দাবি আদায়ে পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে উত্থাপিত দাবিগুলো আদায় না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের কঠোর ঘোষণা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশাল মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (৭০৭) সভাপতি জাকারিয়া আহমদ এই ঘোষণা দেন।
সমাবেশে জাকারিয়া আহমদ বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে প্রশাসন পরিবহন শ্রমিকদের ওপর এক ধরণের নির্যাতন ও হয়রানি শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দেওয়া হচ্ছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে ১০০০ থেকে ১৫০০ টাকা আয় করেন, অথচ পুলিশ মামলায় ৫০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা করছে। এই হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি না মানলে পরিবহন শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি (রেজি. নং-২৭৮৫), সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোট (রেজি. নং-২০৯৭) এবং সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭)-এর সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশ থেকে ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো:
১. ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
২. সিলেট জেলা ও মহানগরীতে চলাচলকারী অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
৩. সিলেটের শোরুম থেকে ক্রয়কৃত সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান এবং পুলিশ ডিউটি পালনকালে প্রয়োজনীয় জ্বালানি ও চালকের খোরাকি নিশ্চিত করা।
৪. সিলেট জেলা ও মহানগরীর মধ্যে সিএনজিচালিত অটোরিকশার পর্যাপ্ত পার্কিং স্থানের ব্যবস্থা করা।
৫. ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক অফিসারের হয়রানি এবং বিআরটিএ সিলেটের হয়রানি অবিলম্বে বন্ধ করা।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রাজা আহমদ ও এম বরকত আলীর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট ২০৯৭ এর সভাপতি মোঃ মতছির আলী, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া এবং সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ-সভাপতি বদরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, দপ্তর সম্পাদক কাওছার আহমদ।
আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট ২০৯৭ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট ২০৯৭ এর কার্যকরী সদস্য মোঃ সবুজ মিয়া, কার্যকরী সদস্য আক্তার হোসেন, কার্যকরী সদস্য শরীফ উদ্দিন, ২০৯৭ কামালবাজার উপ-পরিষদ এর সভাপতি জমির উদ্দিন, জালালপুর মাদ্রাসা উপ-পরিষদের সম্পাদক লকুছ আহমদ, শাহবাগ উপ-পরিষদের সভাপতি আবিদুর রহমান, দরগা উপ-পরিষদের সভাপতি মো. রাইমুল ইসলাম, দরগা উপ-পরিষদের সম্পাদক রুহেল আহমদ, বারইগ্রাম উপ-পরিষদের সভাপতি রহিম উদ্দিন, বারইগ্রাম উপ-পরিষদের সম্পাদক জামাল উদ্দিন, রামপাশা উপ-পরিষদের সভাপতি নওশাদ, চাদনীঘাট উপ-পরিষদের সভাপতি ফয়ছল আহমদ, ৭০৭-এর কেন্দ্রীয় সদস্য আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, মুক্তিযোদ্ধা উপ-পরিষদ ৭০৭-এর সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, টিলাগড় উপ-পরিষদের সাবেক সভাপতি নুর ইসলাম, পীরের বাজারের সভাপতি নেছার আহমদ, বালুচরের সভাপতি আলী হোসেন এবং শাহী ঈদগাহের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বাবুল প্রমুখ।
Muktomon/TA