সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানে অলআউট বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ দল।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ দল।

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে ৩১.৪ ওভারেই মাত্র ১৩৮ রানে অলআউট হয়েছে যুব টাইগাররা। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯ রান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেমিফাইনালে টসের পর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। একমাত্র ওপেনার আব্দুল্লাহ আল মুহি ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি কেউ। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান।

টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহের আশা আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিন প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। গত ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এদিন করেন মাত্র ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ব্যাট থেকে আসে ১৭ রান। শেষদিকে আল রাফি ২০ ও রাকিবুল হোসেন ২৬ রান করে দলকে দেড়শর কাছাকাছি নেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের প্রচেষ্টাও যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের পক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন পেসার রিজওয়ানউল্লাহ। তিনি সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সায়েম পেয়েছেন দুটি উইকেট।

Muktomon/TA